প্রতিটি সেলফ-চেকে কয়েকটি ছোট প্রশ্ন থাকে, সাধারণত গত কয়েক সপ্তাহ নিয়ে। আপনার উত্তরগুলোর হিসাব হয় আপনার ফোন বা কম্পিউটারেই, আর একই পাতায় সাথে সাথে ফলাফল দেখা যায় — সঙ্গে এর সম্ভাব্য অর্থ এবং এখন কী করতে পারেন।
কিছু সেলফ-চেকে এমন প্রশ্নমালা ব্যবহার করা হয়েছে, যা সারা বিশ্বে চিকিৎসক ও গবেষকেরা ব্যবহার করেন — যেমন ডিপ্রেশনের জন্য PHQ-9 আর দুশ্চিন্তার জন্য GAD-7। বাকিগুলো আমাদের দলের লেখা কুইজ, যা নিজের অভ্যাস ও ধরন খেয়াল করতে সাহায্য করে। কোনটি কোন ধরনের, প্রশ্নগুলো কোথা থেকে এসেছে এবং কে পর্যালোচনা করেছেন — প্রতিটি পাতায় তা স্পষ্ট লেখা থাকে।