সাধারণ তথ্য, রোগনির্ণয় নয়
এই ওয়েবসাইটের পাতাগুলোতে মানসিক রোগ, লক্ষণ, চিকিৎসা ও সেবা নিয়ে সাধারণভাবে বলা হয়। আমাদের সম্পাদকীয় নীতি অনুযায়ী এগুলো যত্ন নিয়ে লেখা ও পর্যালোচনা করা হয়, কিন্তু এতে আপনার ইতিহাস, শারীরিক স্বাস্থ্য বা পরিস্থিতি বিবেচনা করা সম্ভব নয়। অনেক লক্ষণের একাধিক কারণ থাকতে পারে, আর কিছু শারীরিক অসুখও মানসিক স্বাস্থ্য সমস্যার মতো মনে হতে পারে। কী হচ্ছে এবং কী উপকারে আসতে পারে, তা বলতে পারেন শুধু সেই যোগ্য বিশেষজ্ঞ, যিনি আপনাকে দেখে মূল্যায়ন করেছেন।
সেলফ-চেক কোনো পরীক্ষা নয়
সেলফ-চেক আপনাকে নিজের অনুভূতি নিয়ে ভাবতে এবং কারও সঙ্গে কথা বলা দরকার কি না, তা ঠিক করতে সাহায্য করে। এটি দিয়ে কোনো রোগ নির্ণয় করা বা বাদ দেওয়া যায় না। স্কোর কম এলেও যদি দুশ্চিন্তা থাকে, তার মানে এই নয় যে সব ঠিক আছে; আবার স্কোর বেশি এলেও তার মানে এই নয় যে আপনার নির্দিষ্ট কোনো রোগ আছে। কোনো কিছু নিয়ে চিন্তা হলে একজন চিকিৎসক বা যোগ্য মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।
ওয়েবসাইট পড়লেই আপনি আমাদের রোগী নন
আমাদের পাতা পড়া, সেলফ-চেক ব্যবহার করা, ফর্ম পাঠানো বা মেসেজ দেওয়া — এর কোনোটিতেই চিকিৎসক ও রোগীর সম্পর্ক তৈরি হয় না। ফর্ম, ইমেইল, হোয়াটসঅ্যাপ, মন্তব্য বা সোশ্যাল মিডিয়ায় আমরা ব্যক্তিগত চিকিৎসা-পরামর্শ দিতে পারি না। আমাদের কাছে আপনার চিকিৎসা শুরু হয় তখন, যখন সামনাসামনি বা অনলাইন পরামর্শে একজন বিশেষজ্ঞ আপনাকে দেখে মূল্যায়ন করেন।
ওষুধ
এই ওয়েবসাইটে ওষুধ নিয়ে যা লেখা আছে, তা সাধারণ তথ্য; এতে কখনো ডোজ দেওয়া থাকে না। নিজে থেকে কোনো ওষুধ শুরু, বন্ধ বা পরিবর্তন করবেন না; যিনি ওষুধটি দিয়েছেন, সেই চিকিৎসকের সঙ্গে কথা বলুন। কিছু ওষুধ হঠাৎ বন্ধ করলে সমস্যা হতে পারে।
জরুরি অবস্থায়
এখনই কী করবেন, তা আমাদের জরুরি সাহায্য পাতায় বলা আছে।
ফল ব্যক্তিভেদে ভিন্ন
চিকিৎসায় অনেকেই ভালো বোধ করেন, তবে কতটা এবং কত দ্রুত, তা মানুষভেদে আলাদা হয়। আমরা কোনো নির্দিষ্ট ফলের প্রতিশ্রুতি দিই না।
সেবা বদলাতে পারে
কোনো রোগ নিয়ে তথ্য থাকা মানেই এই নয় যে এর সঙ্গে সম্পর্কিত সব সেবা সেন্টারে পাওয়া যায়। বর্তমানে কোন সেবা দেওয়া হয়, তা আমাদের সেবাসমূহ পাতায় দেখুন। ফি, বিশেষজ্ঞ ও খোলার সময় বদলাতে পারে; বর্তমান তথ্য দেখাবে বুকিং ফর্ম ও আমাদের ফি পাতা।
অন্য ওয়েবসাইট
অন্য ওয়েবসাইটের লিংক শুধু তথ্যের জন্য দেওয়া হয়। সেসব ওয়েবসাইটের কনটেন্টের দায় আমাদের নয়, আর লিংক দেওয়া মানে সমর্থন নয়।
প্রশ্ন থাকলে
আমাদের ওয়েবসাইটের কোনো কিছু অস্পষ্ট লাগলে আমাদের যোগাযোগ পাতার ঠিকানায় জিজ্ঞেস করুন, অথবা আপনার নিজের চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন।